বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ডুয়েট শাখার নেতৃবৃন্দ আজ ২১ মে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে সাক্ষাৎ করেন।

এসময় চলমান আন্দোলনকে ছাত্রশিবিরের আন্দোলন হিসেবে ফ্রেমিং করা এবং সাধারণ শিক্ষার্থীদের দুষ্কৃতিকারী হিসেবে উপস্থাপন করার বিষয়ে আলোচনা হয়।

ছাত্রশিবিরের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বহিরাগত হামলাকারীদের বিচার নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের দাবিগুলো আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান করার দাবি জানানো হয়।

ছাত্রশিবির ডুয়েট শাখার সভাপতি আব্দুল আহাদ বলেন, সম্প্রতি সময়ে ডুয়েটের আন্দোলন ছিল শিক্ষার্থীদের আন্দোলন, এখানে ছাত্রশিবিরের উপর দায় চাপানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ছাত্রশিবিরকে জড়িয়ে প্রতিবেদন প্রদানের ঘটনা দুঃখজনক, আমরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার ঘটনার সুষ্ঠু বিচার চাই।
সাক্ষাৎকালে পুলিশ কমিশনার বলেন- এখানে তথ্যের ঘাটতি থাকতে পারে, অবশ্যই তদন্ত হবে। এসময় তিনি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার প্রতি গুরুত্বারোপ করেন।

পুলিশ কমিশনারের সাথে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবির ডুয়েট শাখার সভাপতি আব্দুল আহাদ, সেক্রেটারি তাসনীম আলম, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম লিমন সহ ডুয়েট শাখার অন্যান্য নেতৃবৃন্দ।