ওয়েবসাইটটি রক্ষণাবেক্ষণাধীন

আমাদের পথচলা

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য এবং ৫ দফা কর্মসূচি

আল্লাহ প্রদত্ত ও রাসুল (সা.) প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন।
পাঁচটি ভিত্তি

আমাদের কর্মসূচি

শিক্ষার্থীদের ব্যক্তিগত বিকাশ ও সমাজের কল্যাণে পরিচালিত ধারাবাহিক উদ্যোগ।

০1

দাওয়াত

তরুণ ছাত্রসমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছিয়ে তাদের মাঝে ইসলামী জ্ঞান অর্জন এবং বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলনের দায়িত্বানুভূতি জাগ্রত করা।

০2

সংগঠন

যে সব ছাত্র ইসলামী জীবনবিধান প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিতে প্রস্তুত তাদেরকে সংগঠনের অধীনে সংঘবদ্ধ করা।

০3

প্রশিক্ষণ

এই সংগঠনের অধীনে সংঘবদ্ধ ছাত্রদেরকে ইসলামী জ্ঞান প্রদান এবং আদর্শ চরিত্রবানরূপে গড়ে তুলে জাহেলিয়াতের সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার যোগ্যতাসম্পন্ন কর্মী হিসেবে গড়ার কার্যকরী ব্যবস্থা করা।

০4

ইসলামী শিক্ষা আন্দোলন ও ছাত্রসমস্যা সমাধান

আদর্শ নাগরিক তৈরীর উদ্দেশ্যে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে শিক্ষাব্যবস্থার পরিবর্তন সাধনের দাবিতে সংগ্রাম এবং ছাত্রসমাজের প্রকৃত সমস্যা সমাধানের সংগ্রামে নেতৃত্ব প্রদান।

০5

ইসলামী সমাজ বিনির্মাণ

অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন এবং সাংস্কৃতিক গোলামী হতে মানবতার মুক্তির জন্য ইসলামী সমাজ বিনির্মাণে সর্বাত্মক প্রচেষ্টা চালানো।

একসাথে এগিয়ে চলি

আপনিও হতে পারেন এই পথচলার অংশ।

শিক্ষার্থী জীবনে গঠনমূলক উদ্যোগে অংশ নিন, আমাদের সাথে যুক্ত হোন।

সমর্থক ফরম ↗