বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ডুয়েট শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহকারী কলেজ কার্যক্রম সম্পাদক আব্দুল আহাদ মাস্টার্সের দ্বিতীয় সেমিস্টারে ৪.০০-এর মধ্যে ৪.০০ জিপিএ অর্জন করে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।
তিনি বর্তমানে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত আছেন।
উল্লেখ্য, এর আগেও মাস্টার্সের প্রথম সেমিস্টারে তিনি ৪.০০-এর মধ্যে ৪.০০ জিপিএ অর্জন করে অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রাখেন।
তাঁর এই ধারাবাহিক সাফল্যে আমরা আনন্দিত ও গর্বিত। মহান আল্লাহ তাঁর জ্ঞান, মেধা ও কর্মজীবনে আরও বরকত দান করুন এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তাওফিক দান করুন।
ডুয়েট শিবিরের সাবেক সভাপতি মাস্টার্সে জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ
05 November, 2026