বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘6th Diploma Summit-2026’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে দিনব্যাপী এ সামিট অনুষ্ঠিত হয়।
সারাদেশ থেকে বাছাইকৃত ডিপ্লোমা শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ সামিটে ‘ডিপ্লোমা প্রকৌশলীদের ক্যারিয়ার ভাবনা ও জব অপরচুনিটি’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এ ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা, Etiquettes & Manners, সময় ব্যবস্থাপনা, ভারসাম্যপূর্ণ জীবনযাপন, ডুয়েট প্রস্তুতি এবং বিদেশে উচ্চশিক্ষায় ডিপ্লোমা শিক্ষার্থীদের সুযোগ ও সম্ভাবনা নিয়ে পৃথক সেশন অনুষ্ঠিত হয়।
৬ষ্ঠ ডিপ্লোমা সামিট অনুষ্ঠিত হয়েছে
23 October, 2026