বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ডুয়েট শাখার উদ্যোগে আয়োজিত ‘গণভোটে হ্যাঁ’ শীর্ষক ভিডিও কন্টেন্ট প্রতিযোগিতা–২০২৬-এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
গণভোটের প্রচারণার লক্ষ্যে নির্বাচনের পূর্বে প্রতিযোগিতাটি অনলাইনে আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা গণভোটের পক্ষে বিভিন্ন ভিডিও কন্টেন্ট তৈরি করে অংশগ্রহণ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডুয়েট শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আহাদ বলেন, “আঙুল থেকে ভোটের কালি মুছে যাওয়ার আগেই সরকার গণভোটকে অকার্যকর করার চক্রান্ত করছে।”
এ সময় তিনি গণভোটের ফলাফল মেনে নিয়ে প্রস্তাবিত সংস্কার বাস্তবায়নের জন্য সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান।