সম্প্রতি শাবিপ্রবি থেকে অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল কে ডুয়েটের ভিসি হিসেবে নিয়োগ প্রদান করলে, ডুয়েটিয়ান শিক্ষার্থীরা ডুয়েটের শিক্ষকদের মধ্য থেকে ভিসি নিয়োগের দাবি জানায়। শিক্ষার্থীরা উক্ত দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে থাকে, তারই অংশ হিসেবে আজ রবিবার শিক্ষার্থীরা ভিসিকে লালকার্ড প্রদর্শন কর্মসূচি ঘোষণা করে।
নব নিযুক্ত ভিসি আজ সকালে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে শিক্ষার্থীরা মেইন গেটে অবস্থান নেয়, এসময় ডুয়েট ছাত্রদলের নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে মেইন গেটে হামলা চালায়। এতে বহু শিক্ষার্থী আহত হয়।
ডুয়েট ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারি এই ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানান । নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের ন্যায্য ও শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে বহিরাগতদের মাধ্যমে এ ধরনের ন্যাক্কারজনক হামলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও নিরাপত্তার জন্য গভীর হুমকি স্বরূপ, একইসঙ্গে হামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর-এ শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ
17 May, 2026