পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ইং তারিখে ডুয়েট প্রশাসনের সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ শেষে প্রশাসনের নিকট ডুয়েট ছাত্রশিবির–এর পক্ষ থেকে ছাত্ররাজনীতি ও আঞ্চলিক সংগঠনের কার্যক্রমের নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্যাম্পাসের ভূমি সম্প্রসারনসহ শিক্ষার্থীদের অধিকার, কল্যাণ ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়সমূহ নিয়ে সুস্পষ্ট দাবি ও প্রস্তাবনা উপস্থাপন করা হয়।

ডুয়েট ছাত্রশিবির শিক্ষার্থীদের একাডেমিক, প্রশাসনিক ও আবাসনসংক্রান্ত সুযোগ সুবিধা আদায়ে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং অতীতের ন্যায় ভবিষ্যতেও সচেতন, সক্রিয় অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ।

#DUET
#Shibir
#Demands