ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বপ্নপূরণে পাশে দাঁড়াতে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে ডুয়েট শিবির। এই উদ্যোগের আওতায় শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে মডেল টেস্ট এবং ভর্তি পরীক্ষার আবেদন ফি প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রস্তুতির মান যাচাইয়ের লক্ষ্যে সর্বমোট ২ টি ‘ফ্রি মডেল টেস্ট’ পরীক্ষার আয়োজন করা হবে। এই পরীক্ষায় মেধার স্বাক্ষর রাখা সর্বমোট ২৫ জন শিক্ষার্থীকে পুরষ্কার হিসেবে ডুয়েট ভর্তি পরীক্ষার ‘আবেদন ফি’ এর প্রদান করা হবে।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া:
আগ্রহী শিক্ষার্থীদের এই সুযোগ পেতে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন করার সরাসরি লিঙ্ক: https://forms.gle/6zUwmLGR5ghEvrYSA।
মডেল টেস্টের সময়সূচী ও পরীক্ষার স্থান পরবর্তীতে আবেদনকারীদের জানিয়ে দেওয়া হবে।