বিজয়ের মাস উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ডুয়েট শাখার উদ্যোগে বিজয়ের মাস উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডুয়েট শাখার সম্মানিত সভাপতি আব্দুল আহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখা সেক্রেটারি তাছনীম আলম সাঈদী। এছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তব্যে অতিথিবৃন্দ বলেন,
"মহান বিজয় দিবস আমাদের আত্মত্যাগ, সংগ্রাম ও স্বাধীনতার অনন্য প্রতীক। এই অর্জিত স্বাধীনতা ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। পাশাপাশি নতুন প্রজন্মকে সজাগ এবং জাগ্রত রাখতে এ ধরনের গঠনমূলক ও শিক্ষামূলক উদ্যোগ ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।"