বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ডুয়েট শাখার উদ্যোগে দুই দিনব্যাপী ‘সাথী শিক্ষাশিবির-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
ডুয়েট শাখার সেক্রেটারি তাছনীম আলমের সঞ্চালনায় শাখা সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে আয়োজিত সাথী শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গন মানুষের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর সেক্রেটারি আবু সাইদ মোহাম্মদ ফারুক, সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মিসবাহুল করিম, ডুয়েট শাখার সাবেক সভাপতি ও সাবেক কার্যকরী পরিষদ সদস্য ইরফানুল হাসান সাকিব, সাবেক ও বর্তমান দায়িত্বশীলবৃন্দ।