أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّـيْطٰنِ الرَّجِيْمِ. بِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِيۡمِ.

تَبٰـرَكَ الَّذِىۡ جَعَلَ فِى السَّمَآءِ بُرُوۡجًا وَّجَعَلَ فِيۡهَا سِرٰجًا وَّقَمَرًا مُّنِيۡرًا‏ ﴿۶۱﴾ وَهُوَ الَّذِىۡ جَعَلَ الَّيۡلَ وَالنَّهَارَ خِلۡفَةً لِّمَنۡ اَرَادَ اَنۡ يَّذَّكَّرَ اَوۡ اَرَادَ شُكُوۡرًا‏ ﴿۶۲﴾ وَعِبَادُ الرَّحۡمٰنِ الَّذِيۡنَ يَمۡشُوۡنَ عَلَى الۡاَرۡضِ هَوۡنًا وَّاِذَا خَاطَبَهُمُ الۡجٰهِلُوۡنَ قَالُوۡا سَلٰمًا‏ ﴿۶۳﴾ وَالَّذِيۡنَ يَبِيۡتُوۡنَ لِرَبِّهِمۡ سُجَّدًا وَّقِيَامًا‏ ﴿۶۴﴾ وَالَّذِيۡنَ يَقُوۡلُوۡنَ رَبَّنَا اصۡرِفۡ عَنَّا عَذَابَ جَهَـنَّمَ ‌ۖ اِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا ‌ۖ ‏ ﴿۶۵﴾ اِنَّهَا سَآءَتۡ مُسۡتَقَرًّا وَّمُقَامًا‏ ﴿۶۶﴾ وَالَّذِيۡنَ اِذَاۤ اَنۡفَقُوۡا لَمۡ يُسۡرِفُوۡا وَلَمۡ يَقۡتُرُوۡا وَكَانَ بَيۡنَ ذٰلِكَ قَوَامًا‏ ﴿۶۷﴾ وَالَّذِيۡنَ لَا يَدۡعُوۡنَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ وَلَا يَقۡتُلُوۡنَ النَّفۡسَ الَّتِىۡ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالۡحَـقِّ وَلَا يَزۡنُوۡنَ‌ ۚ وَمَنۡ يَّفۡعَلۡ ذٰ لِكَ يَلۡقَ اَثَامًا ۙ‏ ﴿۶۸﴾ يُضٰعَفۡ لَهُ الۡعَذَابُ يَوۡمَ الۡقِيٰمَةِ وَيَخۡلُدۡ فِيۡهٖ مُهَانًا ۖ ‏ ﴿۶۹﴾

সরল অনুবাদ

(৬১) অতীব বরকতময় তিনি, যিনি আকাশে বুরুজ নির্মাণ করেছেন এবং তার মধ্যে একটি প্রদীপ ও একটি আলোকময় চাঁদ স্থাপন করেছেন(৬২) তিনিই রাত ও দিনকে পরস্পরের স্থলাভিষিক্ত করেছেন এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে শিক্ষাগ্রহণ করতে অথবা কৃতজ্ঞ হতে চায়(৬৩) রহমানের (আসল) বান্দা তারাই যারা পৃথিবীর বুকে নম্রভাবে চলাফেরা করে এবং জাহিলরা তাদের সাথে (অশালীন ভাষায়) কথা বলতে থাকলে বলে দেয়, তোমাদের সালাম (৬৪) তারা নিজেদের রবের সামনে সিজদায় অবনত হয়ে ও দাঁড়িয়ে রাত কাটিয়ে দেয়(৬৫) তারা দোয়া করতে থাকে, হে আমাদের রব! জাহান্নামের আযাব থেকে আমাদের বাঁচাও, তার আযাব তো অত্যন্ত কঠিন(৬৬) আশ্রয়স্থল ও আবাস হিসেবে তা বড়ই নিকৃষ্ট জায়গা(৬৭) তারা যখন ব্যয় করে তখন অযথা অপব্যয় করে না এবং কৃপণতাও করে না বরং উভয় প্রান্তিকের মাঝামাঝি তাদের ব্যয় ভারসাম্যের ওপর প্রতিষ্ঠিত থাকে(৬৮) তারা আল্লাহ ছাড়া আর কোনো ইলাহকে ডাকে না, আল্লাহ যে প্রাণকে হারাম করেছেন কোনো যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করে না এবং তারা জেনা-ব্যভিচার করে না। এসব যে-ই করে সে তার গোনাহের শাস্তি ভোগ করবে(৬৯) কিয়ামতের দিন তাকে উপর্যুপরি বর্ধিতভাবে শাস্তি দেওয়া হবে এবং সেখানেই সে পড়ে থাকবে চিরকাল লাঞ্ছিত অবস্থায়। (সূরা আল-ফুরকান)

নামকরণ

সূরার প্রথম আয়াত (الْفُرْقَان) থেকে সূরার নামকরণ করা হয়েছে। কুরআনের অধিকাংশ সূরার মতো এ নামটিও বিষয়বস্তুভিত্তিক শিরোনাম নয় বরং আলামত হিসেবে সন্নিবেশিত হয়েছে। তবুও সূরার বিষয়বস্তুর সাথে নামটির একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আল কুরআনকে আল ফুরকান নামে অভিহিত করার যৌক্তিকতা হচ্ছে, আল কুরআন সত্য ও মিথ্যা, হিদায়াত ও ভ্রষ্টতা, ন্যায় ও অন্যায়, বৈষম্য ও ইনসাফ এবং হালাল ও হারামের মধ্যে পার্থক্য নির্ণয় করে দিয়েছে।

নাযিলের সময়কাল

সূরার বিষয়বস্তু পর্যালোচনা করলে পরিষ্কার মনে হয়, এ সূরাটিও সূরা আল মু’মিনুন ইত্যাদি সূরাগুলোর সমসময়ে নাযিল হয়। অর্থাৎ সময়টি হচ্ছে, রাসূলুল্লাহ (সা)-এর মক্কায় অবস্থানকালের মাঝামাঝি সময়। ইবনে জারির ও ইমাম রাযী (রহ) দাহহাক ইবনে মুযাহিম ও মুকাতিল ইবনে সুলাইমানের একটি রিওয়ায়াত উদ্ধৃত করেছেন। তাতে বলা হয়েছে, এ সূরাটি সূরা আন নিসার ৮ বছর আগে নাযিল হয়। এ হিসেবেও এর নাযিল হওয়ার সময়টি হয় মাক্কি যুগের মাঝামাঝি সময় (তাফসীরে ইবনে জারির, ১৯ খ-, ২৮-৩০ পৃষ্ঠা ও তাফসীরে করীর, ষষ্ঠ খ-, ৩৫৮ পৃ:)। আব্দুল্লাহ ইবন আব্বাস (রা) ও ক্বাতাদা সূরার ৬৮-৭০ পর্যন্ত আয়াতকে মদিনায় নাযিল হয়েছে বলে বর্ণনা করেছেন। দাহহাক (রহ)-সহ কোনো কোনো বিশেষজ্ঞ এ কথাও বলেছেন যে, সূরাটি মদিনায় নাযিল হয়েছে এবং কিছু আয়াত মক্কায় নাযিল হয়েছে। (তাফসিরুল কুরতুবী, ১৩ খ-, পৃ: ১)

বিষয়বস্তু ও আলোচ্য বিষয়

আল কুরআন ও মুহাম্মাদ (সা)-এর নবুওয়াত এবং তাঁর পেশকৃত শিক্ষার বিরুদ্ধে মক্কার কাফিরদের পক্ষ থেকে যেসব সন্দেহ ও আপত্তি উত্থাপন করা হতো সেগুলো সম্পর্কে এ সূরায় আলোচনা করা হয়েছে। এর প্রত্যেকটির যথাযথ জবাব দেওয়া হয়েছে এবং সাথে সাথে সত্যের দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়ার খারাপ পরিণামও পরিষ্কারভাবে বর্ণনা করা হয়েছে। শেষে সূরা আল মু’মিনুনের মতো মু’মিনদের নৈতিক গুণাবলির একটি নকশা তৈরি করে সেই মানদ-ে যাচাই করে খাঁটি ও ভেজাল নির্ণয় করার জন্য সাধারণ মানুষের সামনে রেখে দেওয়া হয়েছে। একদিকে রয়েছে এমন চরিত্রসম্পন্ন লোকেরা যারা এ পর্যন্ত মুহাম্মাদ (সা)-এর শিক্ষার মাধ্যমে তৈরি হয়েছে এবং আগামীতে যাদেরকে তৈরি করার প্রচেষ্টা চলছে। অন্যদিকে রয়েছে এমন নৈতিক আদর্শ যা সাধারণ আরববাসীদের মধ্যে পাওয়া যায় এবং যাকে অক্ষুণ্ন রাখার জন্য জাহেলিয়াতের পতাকাবাহীরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন আরববাসীরা এ দুটি আদর্শের মধ্যে কোনটি পছন্দ করবে তার ফয়সালা তাদের নিজেদেরকেই করতে হবে। এটি ছিল একটি নীরব প্রশ্ন। আরবের প্রত্যেক অধিবাসীর সামনে এ প্রশ্ন রেখে দেওয়া হয়। মাত্র কয়েক বছরের মধ্যে একটি ক্ষুদ্রতম সংখ্যালঘু গোষ্ঠী ছাড়া বাকি সমগ্র জাতি এর যে জবাব দেয় ইতিহাসের পাতায় তা অম্লান হয়ে আছে।

৬১ নাম্বার আয়াতের ব্যাখ্যা

تَبَارَكَ الَّذِي جَعَلَ فِي السَّمَاءِ بُرُوجًا وَجَعَلَ فِيهَا سِرَاجًا وَقَمَرًا مُنِيرًا.

(৬১) অতীব বরকতময় তিনি, যিনি আকাশে বুরুজ নির্মাণ করেছেন এবং তার মধ্যে একটি প্রদীপ ও একটি আলোকময় চাঁদ স্থাপন করেছেন।

আরবি ভাষায় দুর্গ, প্রাসাদ ও মজবুত ইমারতকে বুরুজ বলা হয়। প্রাচীন জ্যোতির্বিদ্যায় সূর্যের পরিভ্রমণ পথকে যে বারোটি স্তরে বা রাশিচক্রে বিভক্ত করা হয়েছিল ‘বুরুজ’ শব্দটিকে পারিভাষিক অর্থে সেই বারোটি স্তরের জন্য ব্যবহার করা হতো। এ কারণে কুরআন ঐ বুরুজগুলোর দিকে ইঙ্গিত করেছে বলে কোনো কোনো মুফাসসির মনে করেছেন। আবার কোনো কোনো মুফাসসির এটিকে গ্রহ অর্থে গ্রহণ করেছেন। কিন্তু পরবর্তী বক্তব্য সম্পর্কে চিন্তা-ভাবনা করলে মনে হবে, এর অর্থ সম্ভবত ঊর্ধ্ব জগতের এমন সব অংশ যার মধ্যকার প্রত্যেকটি অংশকে অত্যন্ত শক্তিশালী সীমান্ত অন্যান্য অংশ থেকে আলাদা করে রেখেছে। যদিও এ সীমান্তরেখা মহাশূন্যে অদৃশ্যভাবে অঙ্কিত হয়ে আছে তবুও সেগুলো অতিক্রম করে কোনো জিনিসের এক অংশ থেকে অন্য অংশে যাওয়া খুবই কঠিন। এ অর্থের প্রেক্ষিতে বুরুজ শব্দটিকে সংরক্ষিত অঞ্চলসমূহ (ঋড়ৎঃরভরবফ ংঢ়যবৎবং) অর্থে গ্রহণ করা অধিকতর নির্ভুল বলে মনে করা হয়। (তাফহীমুল কুরআন, ৭ম খ-, পৃ: ১৩)

আয়াতে سِرَاج অর্থাৎ সূর্য। যেমন- সূরা নূহে পরিষ্কার করে বলা হয়েছে, وَجَعَلَ الشَّمْسَ سِرَاجًا ‘আর সূর্যকে প্রদীপ বানিয়েছেন।’ (সূরা নূহ, আয়াত: ১৬)

৬২ নম্বর আয়াতের ব্যাখ্যা

وَهُوَ الَّذِي جَعَلَ اللَّيْلَ وَالنَّهَارَ خِلْفَةً لِمَنْ أَرَادَ أَنْ يَذَّكَّرَ أَوْ أَرَادَ شُكُورًا.

(৬২) তিনিই রাত ও দিনকে পরস্পরের স্থলাভিষিক্ত করেছেন এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে শিক্ষাগ্রহণ করতে অথবা কৃতজ্ঞ হতে চায়।

অর্থাৎ দুটি ভিন্ন ধরনের মর্যাদা কিন্তু স্বভাবের দিক দিয়ে এরা পরস্পরের জন্য অপরিহার্য। দিন-রাতের আবর্তন ব্যবস্থা সম্পর্কে চিন্তা করার ফলে মানুষ প্রথমে এ থেকে তাওহিদের শিক্ষা লাভ করে এবং আল্লাহ থেকে গাফিল হয়ে গিয়ে থাকলে সঙ্গে সঙ্গেই সজাগ হয়ে যায়। এর দ্বিতীয় ফল হয়, আল্লাহর রবুবিয়াতের অনুভূতি জাগ্রত হয়ে মানুষ আল্লাহর সমীপে মাথা নত করে এবং কৃতজ্ঞতার প্রতিমূর্তিতে পরিণত হয়। (তাফহীমুল কুরআন, ১০ম খ-, পৃ: ৭৮)

৬৩ নম্বর আয়াতের ব্যাখ্যা

وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا.

(৬৩) রহমানের (আসল) বান্দা তারাই যারা পৃথিবীর বুকে নম্রভাবে চলাফেরা করে এবং জাহিলরা তাদের সাথে (অশালীন ভাষায়) কথা বলতে থাকলে বলে দেয়, তোমাদের সালাম।

এক. নম্র ও বিনয়ী হওয়া : অহঙ্কারের সাথে বুক ফুলিয়ে চলে না। গর্বিত স্বৈরাচারী ও বিপর্যয়কারীর মতো নিজের চলার মাধ্যমে নিজের শক্তি প্রকাশ করার চেষ্টা করে না। বরং তাদের চালচলন হয় একজন ভদ্র, মার্জিত ও সৎস্বভাব সম্পন্ন ব্যক্তির মতো। নম্রভাবে চলার মানে দুর্বল ও রোগীর মতো চলা নয় এবং একজন প্রদর্শন অভিলাষী নিজের বিনয় প্রদর্শন করার বা নিজের আল্লাহ-ভীতি দেখাবার জন্য যে ধরনের কৃত্রিম চলার ভঙ্গি সৃষ্টি করে সে ধরনের কোনো চলাও নয়। মহানবী (সা) নিজে চলার সময় এমন শক্তভাবে পা ফেলতেন যেন মনে হতো ওপর থেকে ঢালুর দিকে নেমে যাচ্ছেন। এ থেকে জানা যায়, নম্রভাবে চলা মানে, একজন ভালো মানুষের স্বাভাবিকভাবে চলা। কৃত্রিম বিনয়ের সাহায্যে যে চলার ভঙ্গি সৃষ্টি করা হয় অথবা যে চলার মধ্য দিয়ে বানোয়াট দীনতা ও দুর্বলতার প্রকাশ ঘটানো হয় তাকে নম্রভাবে চলা বলে না। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে, মানুষের চলার মধ্যে এমন কী গুরুত্ব আছে যে কারণে আল্লাহর সৎ বান্দাদের বৈশিষ্ট্যের উল্লেখ প্রসঙ্গে সর্বপ্রথম এর কথা বলা হয়েছে।

এ প্রশ্নটিকে যদি একটু গভীর দৃষ্টিতে বিশ্লেষণ করা হয় তাহলে বুঝা যায় যে, মানুষের চলা শুধুমাত্র তার হাঁটার একটি ভঙ্গির নাম নয় বরং আসলে এটি হয় তার মন-মানস, চরিত্র ও নৈতিক কার‌্যাবলির প্রত্যক্ষ প্রতিফলন। একজন আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তির চলা, একজন গু-া ও বদমায়েশের চলা, একজন স্বৈরাচারী ও জালিমের চলা, একজন আত্মম্ভরী অহঙ্কারীর চলা, একজন দরিদ্র-দীনহীনের চলা এবং এভাবে অন্যান্য বিভিন্ন ধরনের লোকদের চলা পরস্পর থেকে এত বেশি বিভিন্ন হয় যে, তাদের প্রত্যেককে দেখে কোন ধরনের চলার পেছনে কোন ধরনের ব্যক্তিত্ব কাজ করছে তা সহজেই অনুমান করা যেতে পারে। কাজেই আয়াতের মূল বক্তব্য হচ্ছে, রহমানের বান্দাদের তোমরা সাধারণ লোকদের মধ্যে চলাফেরা করতে দেখেই তারা কোনো ধরনের লোক পূর্ব পরিচিত ছাড়াই আলাদাভাবে তা চিহ্নিত করতে পারবে। এ বন্দেগি তাদের মানসিকতা ও চরিত্র যেভাবে তৈরি করে দিয়েছে তার প্রভাব তাদের চাল-চলনেও সুস্পষ্ট হয়। (তাফহীমুল কুরআন, ১০ম খ-, পৃ: ৩৯)

এ প্রসঙ্গে অন্যত্র আল্লাহ তায়ালা বলেন,

وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا ۖ إِنَّكَ لَن تَخْرِقَ الْأَرْضَ وَلَن تَبْلُغَ الْجِبَالَ طُولًا.

‘যমিনে দম্ভভরে চলো না। তুমি না যমিনকে চিরে ফেলতে পারবে, না পাহাড়ের উচ্চতায় পৌঁছে যেতে পারবে।’ (সূরা আল ইসরা, আয়াত: ৩৭)

সহিহ হাদিসে এসেছে,

عَنْ عِيَاضِ بْنِ حِمَارٍ المجاشعي رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ أَوْحَى إِلَىَّ أَنْ تَوَاضَعُوا حَتَّى لاَ يَفْخَرَ أَحَدٌ عَلَى أَحَدٍ وَلاَ يَبْغِى أَحَدٌ عَلَى أَحَدٍ.

‘ইয়াজ ইবনে হিমার আল মুজাশশায়ী (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেন, আল্লাহ তায়ালা ওহির মাধ্যমে আমার কাছে নির্দেশ পাঠিয়েছেন যে, নম্রতা অবলম্বন করো। কেউ যেন অন্যের ওপর গর্ব ও অহঙ্কারের পথ অবলম্বন না করে এবং কেউ যেন কারো ওপর যুলুম না করে।’ (সহিহ মুসলিম, হাদিস নং ৭৩৮৯)

অন্য হাদিসে এসেছে,

عَنْ أَبِى هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِىِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَيْنَمَا رَجُلٌ يَمْشِى قَدْ أَعْجَبَتْهُ جُمَّتُهُ وَبُرْدَاهُ إِذْ خُسِفَ بِهِ الأَرْضُ فَهُوَ يَتَجَلْجَلُ فِى الأَرْضِ حَتَّى تَقُومَ السَّاعَةُ.

আবু হুরাইরা (রা) হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (সা) হতে বর্ণনা করেন, তিনি বলেন, একদা জনৈক ব্যক্তি তার জুলফি চুল ও তার দু’খানি চাদর নিয়ে গর্বভরে চলছিল। এমতাবস্থায় জমিন তাকে নিয়ে ধসে গেল, সে এভাবে কিয়ামত পর্যন্ত এর মধ্যে ঢুকতে থাকবে।’ (সহিহ মুসলিম, হাদিস নং ৫৫৮৬)

দুই: ধৈর্য ও সহিষ্ণুতা : রহমানের বান্দাদের প্রথম গুণটি হলো একান্তই ব্যক্তিগত পর্যায়ের। দ্বিতীয় গুণ হচ্ছে, সর্বাবস্থায় ধৈর্য ও সহিষ্ণুতার পরিচয় দেওয়া। জাহিল মানে অশিক্ষিত বা লেখাপড়া না জানা লোক নয় বরং এমন লোক যারা জাহেলি কর্মকা-ে লিপ্ত হওয়ার উদ্যোগ নিয়েছে এবং কোনো ভদ্রলোকের সাথে অশালীন ব্যবহার করতে শুরু করেছে। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে, তারা গালির জবাবে গালি এবং দোষারোপের জবাবে দোষারোপ করে না। এভাবে প্রত্যেক বেহুদাপনার জবাবে তারাও সমানে বেহুদাপনা করে না। বরং যারাই তাদের সাথে এহেন আচরণ করে তাদের সালাম দিয়ে তারা অগ্রসর হয়ে যায়, যেমন কুরআনের অন্য স্থানে বলা হয়েছে,

وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ وَقَالُوا لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ سَلَامٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِي الْجَاهِلِينَ.

আর যখন তারা কোনো বেহুদা কথা কথা শোনে, তা উপেক্ষা করে যায়। বলে, আরে ভাই, আমাদের কাজের ফল আমরা পাবো এবং তোমাদের কাজের ফল তোমরা পাবে। সালাম তোমাদের, আমরা জাহিলদের সাথে কথা বলি না।’ (সূরা আল কাসাস, আয়াত: ৫৫)

কুরআনের দৃষ্টিতে জাহিল তারা, যারা আল্লাহর অবাধ্য হয় এবং সত্যের ওপর প্রবৃত্তির অনুসরণকে প্রাধান্য দেয়। যেমন, মিসরের মহিলাগণ ইউসুফ (আ)-কে প্রলুব্ধ করেছিল, তখন তিনি বলেছিলেন,

وَإِلَّا تَصْرِفْ عَنِّي كَيْدَهُنَّ أَصْبُ إِلَيْهِنَّ وَأَكُنْ مِنَ الْجَاهِلِينَ.

আপনি যদি তাদের ছলনা হতে আমাকে রক্ষা না করেন, তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং জাহিলদের অন্তর্ভুক্ত হব।’ (সূরা ইউসুফ, আয়াত: ৩৩)

সুতরাং গোনাহের কাজই মূর্খতা ও অজ্ঞতা। কারণ প্রকৃত জ্ঞান মানুষকে গোনাহের কাজ থেকে বিরত রাখে। একইভাবে মূসা (আ) যখন তার কওমকে আল্লাহর নির্দেশ অনুযায়ী গরু জবাই করার কথা বললেন, তখন তারা ঠাট্টা-বিদ্রুপ করতে শুরু করল।

মানবতার বন্ধু মুহাম্মাদ (সা) তাঁর জীবনে অসদাচরণের জবাব সহিষ্ণুতার মাধ্যমেই দিয়েছেন। হাদিসে এসেছে,

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَقَاضَاهُ فَأَغْلَظَ لَهُ قَالَ فَهَمَّ بِهِ أَصْحَابُهُ فَقَالَ دَعُوهُ فَإِنَّ لِصَاحِبِ الْحَقِّ مَقَالًا.

‘আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (সা) এর নিকট তার পাওনা চাইতে আসে এবং তার প্রতি রুঢ় আচরণ করে। তখন তার সাহাবিগণ তার ওপর আক্রমণ করার ইচ্ছা করেন। তখন রাসূলুল্লাহ (সা) বলেন, তাকে ছেড়ে দাও; কেননা পাওনাদারের কথা বলার অধিকার আছে।’ (সহিহুল বুখারী, হাদিস নং ২১৮৩, ২২৭১)

তিন : কিয়ামুল লাইল বা রাতের সালাত

৬৪ নম্বর আয়াতের ব্যাখ্যা

وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا.

৬৪) তারা নিজেদের রবের সামনে সিজদায় অবনত হয়ে ও দাঁড়িয়ে রাত কাটিয়ে দেয়।

অর্থাৎ ওটা ছিল তাদের দিনের জীবন এবং এটা হচ্ছে রাতের জীবন। তাদের রাত আরাম, আয়েশে, নাচগানে, খেলা-তামাশায় এবং আড্ডাবাজিতে অতিবাহিত হয় না। জাহেলিয়াতের এসব পরিচিত বদ কাজগুলোর পরিবর্তে তারা এ সমাজে এমন সব সৎকর্ম সম্পাদনকারী যাদের রাত কেটে যায় আল্লাহর দরবারে দাঁড়িয়ে, বসে শুয়ে দোয়া ও ইবাদত করার মধ্য দিয়ে। কুরআন মাজিদের বিভিন্ন স্থানে তাদের জীবনের এ দিকগুলো সুস্পষ্ট করে তুলে ধরা হয়েছে। যেমন সূরা আস সিজদায় বলা হয়েছে :

تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا.

‘তাদের পিঠ বিছানা থেকে আলাদা থাকে, নিজেদের রবকে ডাকতে থাকে আশায় ও আশঙ্কায়।’ (সূরা আস সিজদাহ, আয়াত: ১৬)

অর্থাৎ ‘রহমানের বান্দারা নিজেদের দায়িত্ব পালন শেষে তাদের রবের সামনে দাঁড়ায়, তাঁকে স্মরণ করে রাত কাটায়, ভয়ে কাঁপতে থাকে এবং তাঁর কাছেই নিজেদের সব আশা-আকাক্সক্ষা সমর্পণ করে।’ (তাফসিরুল বাগাবী, ষষ্ঠ খ-, পৃ: ৯৪; তাফসিরুল মুয়াসসার, ষষ্ঠ খ-, পৃ: ৩২৪)

সূরা আয যারিয়াতে বলা হয়েছে :

كَانُوا قَلِيلًا مِنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ.

‘এ সকল জান্নাতবাসী ছিলেন এমন সব লোক যারা রাতে সামান্যই ঘুমাতেন এবং ভোর রাতে মাগফিরাতের দোয়া করতেন।’ (সূরা আয যারিয়াত, আয়াত: ১৭-১৮)

সহিহ হাদিসে এসেছে,

عَنْ أَبِى هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْضَلُ الصِّيَامِ بَعْدَ رَمَضَانَ شَهْرُ اللهِ الْمُحَرّمُ، وَأَفْضَلُ الصَّلاَةِ بَعْدَ الْفَرِيضَةِ صَلاَةُ اللَّيْلِ.

‘আবু হুরাইরা (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেন, রমজানের সিয়ামের পর উত্তম সওম হলো মুহাররমের সওম এবং ফরজ সালাতের পর সর্বাধিক ফজিলতপূর্ণ সালাত হলো রাতের (নফল) সালাত।’ (সহিহ মুসলিম, হাদিস নং ২৮১২)

তিনি রাত জেগে জেগে দীর্ঘ কিয়াম, দীর্ঘ রুকু, দীর্ঘ সিজদাহসহ তাহাজ্জুদের সালাত আদায় করতেন। এমনকি দীর্ঘসময় সালাত আদায় করতে তাঁর পা মুবারক ফুলে যেত ও হাঁটু অবশ হয়ে যেত। সহিহ হাদিসে এসেছে,

عن عائشة رَضِيَ اللَّهُ عَنْهُا وعَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يقول إن كان النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ليقوم ليصلي حتى ترم قدماه أو ساقاه . فيقال له فيقول أَفَلاَ أُحِبّ أَنْ أَكُونَ عَبْدًا شَكُورًا, وفي رواية كَانَ يَقُومُ مِنَ اللّيْلِ، حَتّى تَتَفَطّرَ قَدَمَاهُ، فَقَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهُا لِمَ تَصْنَعُ هَذَا يَا رَسُولَ اللهِ، وَقَدْ غَفَرَ اللهُ لَكَ مَا تَقَدّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخّرَ؟ قَالَ: أَفَلاَ أُحِبّ أَنْ أَكُونَ عَبْدًا شَكُورًا.

‘আয়িশা (রা) ও মুগীরা ইবন শোবা (রা) হতে বর্ণিত, তিনি বলেন, (মহানবী) রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বেশি সালাত আদায় করতেন যে, তাঁর পদযুগল মুবারক অথবা তাঁর দু’পায়ের গোছা ফুলে যেতো। তখন এ ব্যাপারে তাঁকে বলা হলে তিনি বলতেন, আমি কী একজন পূর্ণ শুকরিয়া আদায়কারী বান্দা হবো না? অন্য বর্ণনায় এসেছে, তাঁর রাতের সালাতের কারণে পদদ্বয় ফেটে যেতো। এ দেখে তিনি (আয়িশা রা) বললেন, হে আল্লাহর রাসূল! আপনি এত কষ্ট করছেন, অথচ আপনার পূর্বাপর সমস্ত গোনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে! রাসূলুল্লাহ (সা) বললেন, ‘আমার কি উচিত নয় যে, (এই মহা অনুগ্রহের জন্য আল্লাহর ইবাদতের মাধ্যমে) আমি কী একজন পূর্ণ শোকর আদায়কারী বান্দা হবো না?’ (সহিহুল বুখারী, হাদিস নং ১০৭৮, ৪৫৫৬, ৬১০৬)

চার : জাহান্নামের আযাব থেকে মুক্তি চাওয়া

রহমানের বান্দাগণ দিন-রাতে ইবাদতের পাশিাপাশি সর্বদা আল্লাহ তায়ালাকে ভয় করে এবং আখিরাতের চিন্তায় মগ্ন থাকে। পরকালের আযাব-শাস্তির ভয়ে ভীত-সন্ত্রস্ত হয়ে মহান রবের নিকট ফরিয়াদ করে।

৬৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন,

وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا. إِنَّهَا سَاءَتْ مُسْتَقَرًّا وَمُقَامًا.

‘তারা দোয়া করতে থাকে, হে আমাদের রব! জাহান্নামের আযাব থেকে আমাদের বাঁচাও, তার আযাব তো অত্যন্ত কঠিন। আশ্রয়স্থল ও আবাস হিসেবে তা বড়ই নিকৃষ্ট জায়গা।

অর্থাৎ এ ইবাদত তাদের মধ্যে কোনো অহঙ্কারের জন্ম দেয় না। আমরা তো আল্লাহর প্রিয়, কাজেই আগুন আমাদের কেমন করে স্পর্শ করতে পারে, এ ধরনের আত্মগর্বও তাদের মনে সৃষ্টি হয় না। বরং নিজেদের সমস্ত সৎকাজ ও ইবাদত-বন্দেগি সত্ত্বেও তারা এ ভয়ে কাঁপতে থাকে যে, তাদের কাজের ভুল-ত্রুটিগুলো বুঝি তাদের আযাবের সম্মুখীন করল। নিজেদের তাকওয়ার জোরে জান্নাত জয় করে নেয়ার অহঙ্কার তারা করে না। বরং নিজেদের মানবিক দুর্বলতাগুলো মনে করে এবং এজন্যও নিজেদের কার‌্যাবলির ওপর নয় বরং আল্লাহর দয়া ও অনুগ্রহের ওপর থাকে তাদের ভরসা। (তাফহীমুল কুরআন, ১০ম খ-, পৃ: ৪১)

আল্লাহ তায়ালা বলেন,

فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ ۖ أُعِدَّتْ لِلْكَافِرِينَ.

‘তাহলে ভয় করো সেই আগুনকে, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যা তৈরি রাখা হয়েছে সত্য অস্বীকারকারীদের জন্য।’ (সূরা আল বাকারা, আয়াত: ২৪)

আল্লাহ তায়ালা বলেন,

تَلْفَحُ وُجُوهَهُمُ النَّارُ وَهُمْ فِيهَا كَالِحُونَ.

‘জাহান্নামের আগুন তাদের দগ্ধ করবে এবং তারা সেখানে ঝলসানো চেহারায় থাকবে।’ (সূরা আল মু’মিনুন, আয়াত: ১০৪)

রাসূলুল্লাহ (সা) জাহান্নামের সর্বনিম্ন শাস্তি প্রসঙ্গে উল্লেখ করেন,

عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍرَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أَهْوَنَ أَهْلِ النَّارِ عَذَابًا مَنْ لَهُ نَعْلاَنِ وَشِرَاكَانِ مِنْ نَارٍ يَغْلِى مِنْهُمَا دِمَاغُهُ كَمَا يَغْلِى الْمِرْجَلُ مَا يَرَى أَنَّ أَحَدًا أَشَدُّ مِنْهُ عَذَابًا وَإِنَّهُ لأَهْوَنُهُمْ عَذَابًا.

‘নুমান ইবনে বশীর (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেন, জাহান্নামিদের মধ্যে সবচেয়ে হালকা আযাব ঐ ব্যক্তির হবে, যার দু’টি জুতার ফিতা হবে আগুনের। ফলে তার দহনে (চুলা ওপরে রাখা) পাতিলের ন্যায় তার মগজ উথলাতে থাকবে। আর তার অনুভব হবে যে, সে বুঝি সর্বাপেক্ষা বেশি শাস্তি ভোগ করছে অথচ এটি হচ্ছে সবচেয়ে হালকা আযাব।’ (সহিহুল বুখারী, হাদিস নং ৬১৯৩,৬১৯৪)

আল্লাহর আযাব-শাস্তি থেকে বাঁচতে ১) খাঁটি তাওবা, ২) আত্মসমালোচনা, ৩) আমলে সালিহ, ৪) হারাম থেকে বিরত ও ৫) জান্নাত লাভের ফরিয়াদ অব্যাহত রাখা রহমানের বান্দার নিয়মিত ও জীবনঘনিষ্ঠ বিষয়।

পাঁচ: অপচয় ও কৃপণতা না করা

স্থাবর-অস্থাবর যাবতীয় সম্পদের মালিক মহান আল্লাহ। মানুষ এসবের সাময়িক উত্তরাধিকারী ও রক্ষকমাত্র। এ সম্পদের ব্যয় ও ব্যবহার প্রকৃত মালিকের বিধি-বিধান ও নির্দেশনার আলোকে হতে হবে। উপার্জন, ব্যবহার, বিনিয়োগ ও ব্যয় সবটাই তাঁরই নির্দেশিত নীতিমালার আদলে করতে হবে।

৬৭ নম্বর আয়াতের ব্যাখ্যা

وَالَّذِينَ إِذَا أَنْفَقُوا لَمْ يُسْرِفُوا وَلَمْ يَقْتُرُوا وَكَانَ بَيْنَ ذَلِكَ قَوَامًا.

৬৭) তারা যখন ব্যয় করে তখন অযথা অপব্যয় করে না এবং কৃপণতাও করে না বরং উভয় প্রান্তিকের মাঝামাঝি তাদের ব্যয় ভারসাম্যের ওপর প্রতিষ্ঠিত থাকে।

আয়াতে قترশব্দের অর্থ ব্যয়ে ত্রুটি ও কৃপণতা করা। পরিভাষায় এর অর্থ, যেসব কাজে আল্লাহ ও তাঁর রাসূল (সা) ব্যয় করার আদেশ দেন, তাতে ব্যয় না করা বা কম করা। (তাফসিরুল কুরতুবী, ১৩ খ-, পৃ: ৭১-৭২; ফাতহুল কাদির, ৪র্থ খ-, পৃ: ৮৬-৮৭)

অপব্যয় বা অপচয় সম্পর্কে আল্লাহ বলেন,

وَلَا تُبَذِّرْ تَبْذِيرًا . إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينِ وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُورًا.

‘তোমরা অপব্যয় কোরো না। নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই এবং শয়তান তার রবের প্রতি খুবই অকৃতজ্ঞ।’ (সূরা আল ইসরা, আয়াত: ২৬-২৭)

এ সম্পর্কে মহানবী (সা) বলেন:

عَنْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ مِنْ فِقْهِ الرَّجُلِ رِفْقُهُ فِي مَعِيشَتِهِ.

‘আবুদ দারদা (রা) হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (সা) হতে বর্ণনা করেন, তিনি বলেন, নিজের অর্থনৈতিক বিষয়াদিতে মধ্যম পন্থা অবলম্বন করা মানুষের ফকিহ (জ্ঞানবান) হবার অন্যতম আলামত।’ (মুসনাদু আহমাদ, হাদিস নং ২১৬৯৫)

ছয়: আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইলাহ না মানা

৬৮ ও ৬৯ নম্বর আয়াতের ব্যাখ্যা

وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آَخَرَ وَلَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَلَا يَزْنُونَ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ يَلْقَ أَثَامًا. يُضَاعَفْ لَهُ الْعَذَابُ يَوْمَ الْقِيَامَةِ وَيَخْلُدْ فِيهِ مُهَانًا.

৬৮) তারা আল্লাহ ছাড়া আর কোনো ইলাহকে ডাকে না, আল্লাহ যে প্রাণকে হারাম করেছেন কোনো যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করে না এবং তারা জেনা-ব্যভিচার করে না। এসব যে-ই করে সে তার গোনাহের শাস্তি ভোগ করবে। ৬৯) কিয়ামতের দিন তাকে উপর্যুপরি বর্ধিতভাবে শাস্তি দেওয়া হবে এবং সেখানেই সে পড়ে থাকবে চিরকাল লাঞ্ছিত অবস্থায়।

আল্লাহ তায়ালা বলেন,

ذَٰلِكُمُ اللَّهُ رَبُّكُمْ ۖ لَا إِلَٰهَ إِلَّا هُوَ ۖ خَالِقُ كُلِّ شَيْءٍ فَاعْبُدُوهُ ۚ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ وَكِيلٌ.

‘এ তো আল্লাহ তোমাদের রব। তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। সবকিছুর তিনিই স্রষ্টা। কাজেই তোমরা তাঁরই বন্দেগি করো। তিনি সবকিছুর তত্ত্বাবধায়ক।’ (সূরা আল আনআম, আয়াত: ১০২)

অর্থাৎ আরববাসীরা যে তিনটি বড় গোনাহের সাথে বেশি করে জড়িত থাকে সেগুলো থেকে তারা দূরে থাকে। একটি হলো শিরক, দ্বিতীয়টি অন্যায়ভাবে হত্যা করা এবং তৃতীয়টি জেনা। এ বিষয়বস্তুটিই মহানবী (সা) বিপুল সংখ্যক হাদিসে বর্ণনা করেছেন। যেমন, আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা) বর্ণিত হাদিস। তাতে বলা হয়েছে: একবার মহানবী (সা)-কে জিজ্ঞেস করা হলো, সবচেয়ে বড় গোনাহ কী। তিনি বললেন: ‘তুমি যদি কাউকে আল্লাহর সমকক্ষ প্রতিদ্বন্দ্বী দাঁড় করাও। অথচ আল্লাহই তোমাকে সৃষ্টি করেছেন।’ জিজ্ঞেস করা হলো, তারপর? তিনি বললেন: ‘তুমি যদি তোমার সন্তানকে হত্যা কর এই ভয়ে যে সে তোমার সাথে আহারে অংশ নেবে।’ জিজ্ঞেস করা হলো, তারপর? তিনি বললেন: ‘তুমি যদি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করো।’ (সহিহুল বুখারী, হাদিস নং ৪২০৭, ৫৬৫৫, ৬৪২৬)

অন্যায় হত্যাকা- জঘন্য অপরাধ যে, আল কুরআন একজন মানুষকে হত্যা করাকে সমস্ত মানুষকে হত্যার শামিল বলে ঘোষণা করেছে। আল্লাহ তায়ালা বলেন,

مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا.

‘মানুষ বা নফ্স হত্যা অথবা যমিনে ধ্বংসাত্মক কাজ করার কারণ ছাড়া কেউ কাউকে হত্যা করলে, সে যেন সকল মানুষকেই হত্যা করল, আর যে কেউ কারো প্রাণ রক্ষা করলে সে যেন সকল মানুষের প্রাণ রক্ষা করল।’ (সূরা আল মায়িদা, আয়াত: ৩২)

জেনা-ব্যভিচার নিকৃষ্ট অপরাধ। এর ধারে কাছেও যেতে মহান আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলেন,

وَلَا تَقْرَبُوا الزِّنَا إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا.

‘আর তোমরা জেনা-ব্যভিচারের ধারে কাছেও যেও না, নিশ্চয় তা অশ্লীল ও নিকৃষ্ট কাজ।’ (সূরা আল ইসরা, আয়াত: ৩২)

সহিহ হাদিসে এসেছে,

عَنْ أَبِى هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِىَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لاَ يَزْنِى الزَّانِى حِينَ يَزْنِى وَهُوَ مُؤْمِنٌ.

‘আবু হুরাইরা (রা) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) বলেন, জেনাকারী যখন জেনা করে তখন সে মু’মিন থাকে না।’ (সহিহুল বুখারী, হাদিস নং ২৩৪৩, ৫২৫৬, ৬৩৯০, ৬৪২৫; সহিহ মুসলিম, হাদিস নং ২১১, ২১৭)

ইসলাম বিবাহবহির্ভূত সকল প্রকার যৌনক্রিয়াকে হারাম করেছে। জেনা-ব্যভিচার, সমকামিতা ও হোমসেক্সসহ বিকৃত সব যৌনাচারকে ঘৃণিত বলে ঘোষণা করেছে। এর ভয়াবহতা কুরআন ও সহিহ হাদিসে বর্ণিত হয়েছে।

যদিও আরো অনেক কবিরা গোনাহ আছে কিন্তু সেকালের আরব সমাজে এ তিনটি গোনাহই সবচেয়ে বেশি জেঁকে বসেছিল। তাই এক্ষেত্রে মুসলমানদের এ বৈশিষ্ট্য সুস্পষ্ট করে তুলে ধরা হয়েছিল যে, সমগ্র আরব সমাজে মাত্র এ গুটিকয় লোকই এ পাপগুলো থেকে মুক্ত আছে।

৬৯ নম্বর আয়াতে يُضَاعَفْ لَهُ الْعَذَابُ يَوْمَ الْقِيَامَةِ এর দু’টি অর্থ হতে পারে। এক, এ শাস্তির ধারা খতম হবে না বরং একের পর এক জারি থাকবে। দুই, যে ব্যক্তি কুফরি, শিরক বা নাস্তিক্যবাদের সাথে হত্যা ও অন্যান্য গোনাহের বোঝা মাথায় নিয়ে যাবে সে বিদ্রোহের শাস্তি আলাদাভাবে ভোগ করবে এবং অন্যান্য প্রত্যেকটি অপরাধের শাস্তি ভোগ করবে আলাদা আলাদাভাবে। তার ছোট বড় প্রত্যেকটি অপরাধ গণনা করা হবে। কোনো একটি ভুলও ক্ষমা করা হবে না। হত্যার জন্য একটি শাস্তি দেওয়া হবে না বরং হত্যার প্রত্যেকটি কর্মের জন্য পৃথক পৃথক শাস্তি দেওয়া হবে। জেনার শাস্তিও একবার হবে না বরং যতবারই সে এ অপরাধটি করবে প্রত্যেকবারের জন্য পৃথক পৃথক শাস্তি পাবে। তার অন্যান্য অপরাধ ও গোনাহের শাস্তিও এ রকমই হবে।

وَيَخْلُدْ فِيهِ مُهَانًا অর্থ হলো, তারা চিরকাল এ আযাবে নিপতিত থাকবে। এখানে কাফির ও মুশরিকদের ব্যাপারে বলা হয়েছে। আর মু’মিন ব্যক্তিকে পাপের শাস্তি ভোগ করার পর জাহান্নাম থেকে নাজাত দেওয়া হবে। কুরআন ও হাদিসের বিভিন্ন দলিল প্রমাণাদি দ্বারা সেটি প্রতিষ্ঠিত। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকিদাও তাই।

শিক্ষা

উপরোক্ত আয়াতগুলোর মৌলিক ও প্রধানতম শিক্ষা হচ্ছে-

১. আল্লাহর প্রকৃত বান্দাগণ সর্বদা বিনয়ী, নম্র, ধৈর্য ও সহিষ্ণুতার গুণে গুণান্বিত হবে।

২. গর্ব ও অহঙ্কারসহ সকল অসদাচরণ পরিত্যাগ করতে হবে।

৩. আল্লাহর সাথে গভীর সম্পর্ক উন্নয়নে রাতের সালাতে অভ্যস্ত হতে হবে।

৪. আল্লাহ কর্তৃক সুসংবাদ ও জান্নাত লাভের আশা যেমন করতে হবে, পাশাপাশি জাহান্নামের শাস্তিকেও ভয় করতে হবে।

৫. মু’মিনরা ব্যয়ের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবে। অপব্যয়ও করবে না, কৃপণতাও করবে না।

৬. একমাত্র আল্লাহর ইবাদত করা, কেবল তাঁকেই ডাকা, তাঁর নিকটই সাহায্য প্রার্থনা করা। সকল শিরক ও শিরকের বাহন থেকে মুক্ত থাকা।

৭. অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না।

৮. জেনা-ব্যভিচার, সমকামিতা, বিকৃত যৌনাচারসহ যাবতীয় অশ্লীল কর্মকা- থেকে পরহেজ থাকবে।

৯. শিরক ও কুফরির সাথে অন্যান্য গোনাহ যুক্ত হলে আল্লাহ কঠোর ও স্থায়ী শাস্তি দেবেন।

আল্লাহ তায়ালা রহমানের বান্দা হিসেবে উপরোক্ত হেদায়াতের ওপর আমল করার তাওফিক দান করুন। আমিন।

লেখক : প্রধান মুহাদ্দিস (সহকারী অধ্যাপক), বিজুল দারুল হুদা কামিল মাদরাসা, বিরামপুর, দিনাজপুর